লেখক : ড. আবদুর রহমান রাফাত পাশা
58, Kha para, Tongi, Gazipur, Dhaka
Visit Store
লেখক : ড. আবদুর রহমান রাফাত পাশা
পৃষ্ঠা : 94
বিষয় : সাহাবিদের জীবনী
নগর মক্কায় একদিন আবির্ভাব হলো এক মহামানবের। আসমান থেকে তাঁর ওপর নেমে এলো ঐশী আলোর ধারা। সেই আলোর টানে দলে দলে ছুটে এলো তৃষ্ণার্ত আত্মারা। তাদের মধ্যে ছিল অসংখ্য নারী—যারা আগ্রহভরে গ্রহণ করলেন হেরা থেকে বহন করে আনা মহাসত্যের অমৃত।
প্রিয় নবির সান্নিধ্যে পৌঁছাতে তারা ত্যাগ করেছিলেন দুনিয়ার চাকচিক্য ও আরাম-আয়েশ। এক ধ্রুব সত্যের পথে চলতে গিয়ে তারা গড়ে তুলেছিলেন পবিত্র ও আলোকোজ্জ্বল জীবন। সংগ্রাম, ত্যাগ ও বিসর্জনের সেই অনন্য গল্পগুলোই তুলে ধরা হয়েছে ‘নারী সাহাবিদের ঈমানদীপ্ত জীবন’ বইয়ে।
আটজন বিশিষ্ট নারী সাহাবির জীবনকথা জানায় নারীজীবনের প্রকৃত সাফল্যের মানে—যেখানে আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ভালোবাসাই ছিল জীবনের একমাত্র সম্বল। ড. আবদুর রহমান রাফাত পাশার হৃদয়গ্রাহী ও গবেষণাভিত্তিক উপস্থাপনায় বইটি হয়ে উঠেছে সবার জন্য অবশ্যপাঠ্য।