লেখক : মাও. মুহা. আবদুল মালেক
58, Kha para, Tongi, Gazipur, Dhaka
Visit Store
লেখক : মাও. মুহা. আবদুল মালেক
পৃষ্ঠা : 79
বিষয় : ঈমান
মানবজীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো ঈমান। অথচ বর্তমান সময়ে চারপাশে ঈমানবিধ্বংসী নানা ফাঁদ ছড়িয়ে আছে, যেখানে আমরা খুব সহজেই অজান্তে আটকে পড়ি। সামান্য পার্থিব লাভ বা দুনিয়ার মোহে পড়ে অনেক সময় বুঝতেই পারি না—কখন আমাদের সবচেয়ে দামী সম্পদটি হারিয়ে যাচ্ছে। অথচ সত্য হলো, সব কিছুর আগে ঈমানই অগ্রাধিকার।
এই বইয়ে ইসলাম ও ঈমানের প্রকৃত অর্থ, ঈমানের দাবি ও অনুষঙ্গগুলো কুরআন–সুন্নাহর দলিলসহ সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করা হয়েছে। ঈমানের হাকিকত সম্পর্কে অজ্ঞতার কারণে যে দ্বিধা ও বিভ্রান্তি তৈরি হয়, তা দূর করতেই এ বইয়ের আয়োজন।
ঈমানের স্বরূপ, মুমিনের বৈশিষ্ট্য এবং ঈমানবিরোধী বিষয়সমূহ আলোচিত হওয়ায় বইটি সব বয়সের মুসলিম নর-নারীর জন্যই অবশ্যপাঠ্য। নিজের ঈমান যাচাই করার জন্য হলেও এ বইটি পড়া অত্যন্ত জরুরি।