58, Kha para, Tongi, Gazipur, Dhaka
Visit Store
লেখক : ইয়াাহইয়া ইউসুফ নদভী
পৃষ্ঠা : ২২৪
বিষয় : নারীবিষয়ক
আমেনা বিনতে ওয়াহব—নবি-জননী, আমাদের মা আমেনা।
যাঁকে নিয়ে পড়তে গেলে, লিখতে বসলে কিংবা বলতে চাইলে বারবারই এক শূন্যতার মুখে পড়তে হয়। কারণ, তাঁর জীবন নিয়ে নির্ভরযোগ্য ও বিস্তৃত উৎসগ্রন্থ খুবই সীমিত। ফলে আগ্রহী ও অনুসন্ধানী পাঠকেরা পরিচিত কিছু বর্ণনার বাইরে গিয়ে মা আমেনাকে তেমনভাবে জানতে পারেন না।
কেমন ছিল আমাদের মা আমেনার জীবন?
এক কথায় বললে—নুরে ভরা জীবন।
তিনি নুরনবির জননী, শ্রেষ্ঠ নুরের ধারক। তাই তাঁর জীবনও নুরের আলোতেই উদ্ভাসিত। নবিজির জন্মের আগেই সেই নুরের প্রকাশ ঘটেছিল—বাসর শেষে সকালে সেই দীপ্ত আলোর বিস্ময় আবদুল্লাহ (রা.) নিজ চোখেই প্রত্যক্ষ করেছিলেন। আর মুহাম্মদ (সা.)-এর জন্মলগ্নে তো মক্কার আকাশ-বাতাস নুরে নুরে আলোকিত হয়ে উঠেছিল। সেই নুরের আলো বিস্তৃত হতে হতে সুদূর শাম দেশের বুসরা নগরীতেও পৌঁছে গিয়েছিল—আল্লাহু আকবার!
না, মা আমেনার জীবনে অন্ধকারের কোনো জায়গা নেই। সেখানে শুধু আলো, শুধু নুর। সেই নুরের গল্পই এই বইয়ের প্রতিটি পাতায় ছড়িয়ে আছে। একই সঙ্গে উঠে এসেছে মা আমেনার কোলজুড়ে থাকা শিশু মুহাম্মদ (সা.)-এর নুরময় শৈশবের উজ্জ্বল চিত্র। আবার সেই আলোর পাশাপাশিই রয়েছে শোকের ছায়া—যে শোক পাঠকের হৃদয় ছুঁয়ে যায়, চোখ ভিজিয়ে দেয়। আবওয়ায় মায়ের শেষ বিদায়ের বেদনা, নবিপ্রেমে সিক্ত লেখকের কলমে এমন আবেগময় হয়ে উঠেছে যে, শব্দের ফাঁকেও চোখের জলের ছাপ টের পাওয়া যায়।
গল্পে আঁকা মহীয়সী আমেনা—এই গ্রন্থ তাই বাংলা ভাষায় এক নতুন, ব্যতিক্রমী সংযোজন। যারা বাংলায় প্রিয় নবির আম্মাকে জানতে চান, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য উপহার।
ইয়াহইয়া ইউসুফ নদভীর হৃদয়স্পর্শী গদ্যে বইটি বর্তমান সময়ের পাঠ-ইতিহাসে এক বিশেষ স্থান করে নিয়েছে। পাঠককে আমন্ত্রণ—নুরে ভরা সেই আনন্দময় ইতিহাসভ্রমণে শরিক হওয়ার।