মানুষের জীবনের বাঁকে বাঁকে অসংখ্য গল্প থাকে। কোনোটা রহস্যময়, কোনোটা আপেক্ষিক, আবার কোনোটা মানুষে মানুষে মিলেমিশে একাকার। কিন্তু জীবনের গল্প
58, Kha para, Tongi, Gazipur, Dhaka
Visit Store
মানুষের জীবনের বাঁকে বাঁকে অসংখ্য গল্প থাকে। কোনোটা রহস্যময়, কোনোটা আপেক্ষিক, আবার কোনোটা মানুষে মানুষে মিলেমিশে একাকার। কিন্তু জীবনের গল্প যেমনই হোক না কেন, তার তাল ও লয় আছে, আছে জয় ও ক্ষয়। জীবনের গল্পরা এইসব জয় ও ক্ষয়ের ভিতর দিয়েই জীবনকে প্রবাহিত করে তার ডালপালা ছড়াতে ছড়াতে। বিস্তৃত করে মানুষের সাথে মানুষের প্রাত্যহিক জীবনের সম্পর্ক। সেরকমই আমাদের রোজকার জীবনে ঘটে যাওয়া কিছু গল্প ও গল্পের তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে মাসিক আল কাউসারে ‘ফিলহাল’ শিরোনামে প্রকাশিত হতো যেসব লেখা, তারই একমলাটে সংকলন হচ্ছে ক্ষয় ও জয়ের গল্প বইটি।